
|
কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ
প্রকাশ:
২৮ আগস্ট, ২০২৬, ০৯:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ বিন হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম। এ ছাড়া সমাবেশে মহানগর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ট্রেইনার মাওলানা নোমান আলমগীর, মহানগর সহ-সভাপতি ডা. আ ন ম আওরঙ্গজেব সেলিম, হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা মুফতি সামছুল ইসলাম জিলানীসহ বিভিন্ন পর্যায়ের উলামা, সুধী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং গণসম্পৃক্ততা বাড়ানো জরুরি। ইসলামী মূল্যবোধের আলোকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আলেম, সুধী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মানুষের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতারা। আরএইচ/ |