১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ১০:১১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

অবশেষে চূড়ান্ত হয়েছে বহুল প্রতীক্ষিত ইসলামি বইমেলা ২০২৬-এর উদ্বোধনের তারিখ। পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ইসলামি বইমেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় থাকছে বেশ কিছু নতুনত্ব। প্রতিবারের তুলনায় মেলাকে আরও প্রাণবন্ত, সুন্দর ও জমজমাট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ফলে এবারের বইমেলা আরও ভিন্ন, সমৃদ্ধ ও উপভোগ্য হবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলায় বইপ্রেমীদের জন্য থাকছে বই কেনাবেচার পাশাপাশি বই নিয়ে আড্ডা ও মতবিনিময়ের সুযোগ। একই সঙ্গে একে অন্যকে বই উপহার দেওয়া ও বই উপহার নেওয়ার মাধ্যমে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চাকে আরও উৎসাহিত করার উদ্যোগও থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে বইপ্রেমীদের এখন থেকেই মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসলামি বইমেলা ২০২৬-এর খবরটি পরিচিত বইপ্রেমীদের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার ও প্রচারের অনুরোধ করা হয়েছে।

আরএইচ/