
|
আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
৩০ আগস্ট, ২০২৬, ১০:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন কমিটির সভাপতি হিসেবে শায়খ আবদুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মদ গোলাম সরোয়ার সিরাজী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খ আবদুল্লাহ আল হারুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ শেখ ফরিদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শায়খ আবদুল মোমিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ঐক্যসংস্থা কুয়েতের সভাপতি শায়খ ইমদাদুল্লাহ বেলালী, খেলাফত মজলিস কুয়েতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম কুয়েতের সহসভাপতি মাওলানা নুরুল আমিন এবং হেফাজতে ইসলাম কুয়েতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাফর বিন মুসা। সম্মেলনে বক্তারা প্রবাসে ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ইসলামী মূল্যবোধ ও আদর্শের প্রচার-প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সম্মেলনে শায়খ আবদুল্লাহ আল হারুনকে সভাপতি এবং মুহাম্মদ গোলাম সরোয়ার সিরাজীকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আরএইচ/ |