বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০১:১৬ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানীর বাসাবোতে একটি ঝুট তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের কাছে ১১টা ৫৮ মিনিটে সংবাদ আসে বাসাবোতে ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আসেনি।

আরএইচ/