
|
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন
প্রকাশ:
০৪ জুলাই, ২০২৬, ০৭:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে দপ্তর ও দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টনের ঘোষণা দেন। তিনি জানান, দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে পরামর্শক্রমে এবং দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর অনুমোদন সাপেক্ষে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে গত ২৭ জুন অনুষ্ঠিত মজলিশে শুরার বিশেষ অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত দায়িত্ব অনুযায়ী, দলের আমির হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল এবং মাওলানা আব্দুল হক আজাদ। মহাসচিব হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। এ ছাড়া দফতর সম্পাদক হিসেবে মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে হারুন অর রশীদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে শেখ আবু তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভাগভিত্তিক দায়িত্ব পেয়েছেন—ঢাকায় মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রামে মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, খুলনায় প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, রাজশাহীতে শেখ মুহাম্মদ নুরুন নাবী, বরিশালে উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেটে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, রংপুরে শেখ মুহাম্মাদ আল-আমিন, মোমেনশাহীতে হাফেজ মাওলানা প্রভাষক মো. আলমগীর হোসাইন তালুকদার, কুমিল্লায় হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম এবং ফরিদপুরে ইঞ্জিনিয়ার শেখ মারুফ। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, আতিকুর রহমান মুজাহিদ, মুফতি মানসুর আহমাদ সাকী, কে এম শরীয়তুল্লাহ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুহাম্মদ সেলিম মাহমুদ, মুহাম্মদ আল ইকবাল, কে এম বিল্লাল এবং আবুল মোকাররম মো. কামাল উদ্দীন দায়িত্ব পালন করবেন। আরএইচ/ |