
|
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর
প্রকাশ:
০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০০ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের উদ্যোগে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ও মেধা মূল্যায়ন অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টায় গওহরডাঙ্গা মাদরাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের মেধা ও ফলাফল মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কওমি শিক্ষাব্যবস্থায় মেধার বিকাশে অনুপ্রেরণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বোর্ডভুক্ত সব মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষক-আলেম ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি সফল ও অর্থবহ হয়ে উঠবে। অনুষ্ঠানসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— অফিস: ০১৯৫৮-২২৮৮৯৯; মোবাইল: ০১৯১৪-৪৮৬৮৩১, ০১৭৯৬-৮৮৬৬৮৭ আইও/ |