
|
আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৭ বিকাল
নিউজ ডেস্ক |
পবিত্র মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের ইমাম নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। মক্কায় জন্ম নেওয়া এ বিশিষ্ট আলেম দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে, মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি। তিনি দীর্ঘদিন ধরে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। এর আগে ১৯৯০-এর দশকে মসজিদুল হারামে রমজানের তারাবির নামাজের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। এসএইচ/ |