
|
আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
|| মুফতি মিযানুর রহমান সাঈদ || আমি নিজে সরাসরি কোন রাজনীতি করি না। কারণ, লেখাপড়া দারস-তাদরিসসহ অনেক দায়িত্ব আমার ওপর অর্পিত। দেশ-বিদেশে এসব দায়িত্ব পালন করে রাজনীতি করার সময় হাতে থাকে না। তবে রাজনীতি পর্যবেক্ষণ করি এবং এটাকে দীনের গুরুত্বপূর্ণ কাজও মনে করি । আলহামদুলিল্লাহ। বর্তমানে আহলে হক উলামাদের রাজনীতি বাহ্যিক দুই ধারায় বিভক্ত। মাসআলাটি অনেক অংশেই ইজতিহাদী, তাই এতে সঠিক-বেঠিক থাকবে। এতে কোন ধারা সঠিক, কার ইজতিহাদ বেঠিক সেই আলোচনা করবো না। তবে উভয় ধারার দূরত্ব কমানোর জন্য নিজের খুদ্র অবস্থান থেকে সাধ্য মত চেষ্টা করা এটা আমার সব সমেয়ের মিশন। যা উভয় ধারার শীর্ষ ওলামায়ে কেরাম ভাল করেই জানেন। হাঁ, একটা বিষয়ে সব আহলে হক একমত যে, উলামায়ে দেওবন্দ, বাতিল আকীদা পন্থিদের অন্তর্ভুক্ত হওয়াকে কোনক্রমেই মেনে নিবে না। নবী রাসুলগণ কাফেরকেও তো গালি দেন নি। আমরা কি পারি না মাওলানা মামুনুল হকের সাথে তার ভুল গুলো নিয়ে আলোচনায় বসতে? শরয়ী দলীল প্রমাণ তার সামনে উপস্থাপন করতে? কেউ কেউ বলবেন অনেক বৈঠক হয়ে গেছে কাজ হয় নাই। কিন্ত আমাদের দায়িত্ব কি শেষ? এই মেহনত চালিয়ে যাওয়া উচিত নয় কি? তাহলে কি সেমিনারে গালি দেয়ার পথটাই এক মাত্র খোলা রয়েছে।আর সব দরজা বন্ধ? এটাই কি ইসলামের শিক্ষা? বিষয়টি ভেবে দেখুন। আল্লাহর ওয়াস্তে একে অপরকে ইহতিরাম ও মুহাব্বতের ভাষা প্রয়োগ করুন, থামুন আসলাফ ও আকাবিরদের শেখানো পথে হাটুন। আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ চাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাযাকুমুল্লাহ। লেখক: প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা এসএইচ/ |