নওগাঁয় বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির আল্লামা মামুনুল হক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

বক্তারা সমাবেশে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আইও/