
|
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশ:
১০ জুলাই, ২০২৬, ০৭:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৭৫০ শিশুর। শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। আইও/ |