প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০১ বিকাল
নিউজ ডেস্ক

‎কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা, প্রয়োজনীয় দক্ষতা ও আগামীর সম্ভাবনা নিয়ে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক বিশেষ সেমিনার। TALENT FORGE আয়োজিত এ সেমিনার আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় রাজধানীর ডিসিসি হল, পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে।

‎“ইলমের আলো, দক্ষতার শক্তি—বিনির্মাণের পথে নতুন প্রজন্ম" প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজকেরা জানান, কওমি শিক্ষার্থীদের শিক্ষাজীবন দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও জাতির জন্য অবদান রাখার প্রস্তুতিরও সময়। কিন্তু পড়াশোনা শেষে কোন পথে এগোবেন, কোন ক্ষেত্রে নিজের যোগ্যতা কাজে লাগাবেন, উচ্চশিক্ষার জন্য কী কী সুযোগ রয়েছে এবং ভবিষ্যতের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করবেন—এসব প্রশ্নে অনেক শিক্ষার্থীই সঠিক দিকনির্দেশনার অভাবে দ্বিধায় থাকেন।

‎এই বাস্তবতাকে সামনে রেখে কওমি শিক্ষার্থীদের সামনে সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্রগুলো তুলে ধরা, উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া, ক্যারিয়ার নির্বাচনের সঠিক পদ্ধতি ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা এবং সমাজ ও দেশ বিনির্মাণে তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে ভাবনার সুযোগ তৈরি করাই এ সেমিনারের উদ্দেশ্য।

‎সংগঠনটির প্রথমবারের মতো আয়োজিত এ সেমিনারে আলোচক হিসেবে  থাকবেন— মাওলানা ইয়াহিয়া ইউসুফ নদভী, মাওলানা এহসানুল হক, মুহাম্মাদ আব্দুল আজিজ, মাওলানা ইফতেখার জামিল, মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান সাগর

‎আয়োজকেরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কওমি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে একটি ইতিবাচক ও বাস্তবভিত্তিক আলোচনা তৈরির পাশাপাশি এই আয়োজন তাদের নিজেদের যোগ্যতা, আগ্রহ ও সম্ভাবনাকে নতুনভাবে মূল্যায়ন করতে সহায়তা করবে।

‎রেজিস্ট্রেশন:
‎সেমিনারে অনলাইন অংশগ্রহণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি সীমিতসংখ্যক শিক্ষার্থী সরাসরি ভেন্যুতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

‎সেমিনার সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: talentforgebd.blogspot.com

‎যোগাযোগ:
‎TALENT FORGE
‎Website: talentforgebd.blogspot.com