
|
ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
প্রকাশ:
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
ভারতজুড়ে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের নেতারা এ ঘোষণা দিয়েছেন। এর একদিন আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতের নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন। এর বেশিরভাগই গত বছর শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়।
এসএইচ/ |