
|
বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিসে নির্বাচিত কর্মীদের সংগঠন পরিচালনা, কর্মী হিসেবে দায়িত্ব পালন ও সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। আইও/ |