
|
বেফাকের হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ শুরু ২৩ অক্টোবর
প্রকাশ:
০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে সাত দিনব্যাপী ‘হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ’ শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর। দেশের নারী হিফজ শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদান পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা, থানা-সংলগ্ন হুসনুল কুরআন বালিকা মাদতরাসায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ কোর্সে ভর্তি ও খাবার বাবদ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ অথবা পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি বিছানাপত্র, মশারি ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষিকাদের সনদ দেওয়া হবে। পাশাপাশি তাঁদের খেদমতের ব্যবস্থাও করা হবে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম-তারবিয়াত বিভাগের প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যোগাযোগ: প্রশিক্ষণকেন্দ্রের নম্বর ০১৭৯২-০১৫৬০৪ এবং অফিসের নম্বর ০১৭৯২-৯০৪৫৪৫। এসএইচ/ |