মক্কায় ইফতা বিভাগের নতুন কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবের মক্কা অঞ্চলে জেনারেল প্রেসিডেন্সি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার আঞ্চলিক শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শাখাটির স্থানান্তর সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) নতুন ভবনটির উদ্বোধন করেন সিনিয়র স্কলারস কাউন্সিলের মহাসচিব ও স্থায়ী ফতোয়া কমিটির মহাসচিব শায়খ ড. ফাহদ আল-মাজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, মক্কা অঞ্চলের ইফতা কমিশনার এবং মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলা।

শায়খ ড. ফাহদ আল-মাজিদ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির কার্যালয়ের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেনারেল প্রেসিডেন্সি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রশাসনিক ও আর্থিক বিষয়াবলির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বেও রয়েছেন।

নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে মক্কা অঞ্চলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার জন্য স্থানান্তরিত কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/