আলোর পথের যাত্রী 
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৫২ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

​তুমি কেবল তাকেই শোনাও আলোর বাণী,
মেনে চলে রবের দেয়া মহা উপদেশখানি।
না দেখেও যে দয়াময়কে অন্তরে করে ভয়,
তার জন্য খুলে যায় রহমতের পরম আলয়।

দৃষ্টি মেলে যে দেখেনি কখনো রবের সুরত,
তবুও সিজদায় নত হয়ে পায় রবের রহমত। 
অবনত অনুগত বান্দাকে শোনাও সুসংবাদ 
মনে রেখো বিশ্বজুড়ে পাতা শয়তানের ফাঁদ। 

চারিদিক জুড়ে ছড়িয়ে আছে যে হাজারো শোভা
দুর্বল চিত্ত আঁকড়ে ধরে মুগ্ধ বস্তু মনোলোভা।
ন্যায় অন্যায় ভুলে লোভে করে কত মহাপাপ 
অন্যের অধিকার কেড়ে পায় শত অভিশাপ।

জুলুমের শিকার মানুষের বুকে যন্ত্রণা জ্বলে
নীরবে অশ্রু ঝরায় যে সমাজের রিক্ত দুর্বলে।
আলোর পথের যাত্রী বঞ্চিতের কথাটা বলবে
আল্লাহর সাহায্যের আলো আসবেই কলবে।

এসএইচ/