মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:২১ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনায় পবিত্র রমজান ১৪৪৮ হিজরি (২০২৭ সাল) উপলক্ষে নির্ধারিত স্থানে ইফতার সরবরাহের জন্য ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এ কার্যক্রমে অংশ নিতে পারবে কেবল সৌদি আরবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর বৈধ নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমতিপত্র থাকতে হবে। পাশাপাশি ক্যাটারিং কার্যক্রমে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সনদও জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

কর্তৃপক্ষের ঘোষিত নির্ধারিত স্থানগুলোতে ইফতার সরবরাহের জন্যই এ আবেদনপ্রক্রিয়া চালু করা হয়েছে। মদিনার সব মসজিদে ইফতার সরবরাহের অনুমতি হিসেবে এটিকে বিবেচনা করা যাবে না। সৌদি আরবে কোনো প্রতিষ্ঠিত কার্যালয় বা প্রতিষ্ঠান নেই—এমন বিদেশি কোম্পানি এ কার্যক্রমে আবেদন করতে পারবে না। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/