আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:০২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লি-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে প্রার্থীকে দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ হতে হবে। হিফজুল কোরআন ও তাখাসসুস সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। পাশাপাশি কোনো কওমি মাদরাসায় এক থেকে তিন বছরের দরসদান বা প্রাতিষ্ঠানিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ২৫০ টাকা। তবে প্রতিষ্ঠানে নতুন বেতনকাঠামো প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অভ্যর্থনাকক্ষে দায়িত্ব পালন, প্রয়োজনীয় তথ্য প্রদান, হটলাইন ব্যবস্থাপনা, দাপ্তরিক কাজে সহায়তা, মাদরাসা পরিদর্শন এবং দাপ্তরিক নথিপত্র প্রস্তুতসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের আল-হাইআতুল উলয়ার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে alhaiatululya.com/career ঠিকানায়।

নিয়োগসংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্য ০৯৬১১-৬৩৪৭৩৪ ও ০১৭০০৭৬৩১৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া info.haiatululya@gmail.com ইমেইলে যোগাযোগের সুযোগ রয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬।

আইও/