সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১০ সকাল
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির সিঙ্গাপুর শাখার নেতারা।

ছেলের চিকিৎসার প্রয়োজনে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস সিঙ্গাপুর শাখার একটি প্রতিনিধিদল বুধবার (১৪ অক্টোবর) তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ছেলের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক হাজী মো. শাহীন আকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান, প্রচার সম্পাদক মো. আবুল কালাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ রিপন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. আব্দুল্লাহ ও মো. শরিফ হাসান। এ ছাড়া শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা সংসদ সদস্যের ছেলের দ্রুত আরোগ্য কামনা করেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে তাঁর পূর্ণ সুস্থতা, চিকিৎসার সফলতা এবং সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসার জন্য দোয়া করেন।

আইও/