
|
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ:
১৫ অক্টোবর, ২০২৬, ০৩:২০ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের সাজা কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের মতো পবিত্র স্থানে তা সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ সাজা দেন। পরবর্তী সময়ে উচ্চতর পর্যায়ে রায় বহাল থাকার পর সাজা কার্যকরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিচার নিশ্চিত করতে দেশটির সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আরএইচ/ |