
|
হজ পালনকারী প্রথম জাপানি উমর ইয়ামাওকা
প্রকাশ:
১৫ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক জাপানের ইতিহাসে হজ পালনকারী প্রথম পরিচিত জাপানি হিসেবে পরিচিত উমর ইয়ামাওকা। ১৯০৯ সালে পবিত্র হজ পালন করে তিনি জাপান ও মুসলিম বিশ্বের মধ্যে ঐতিহাসিক এক সংযোগের দৃষ্টান্ত স্থাপন করেন। ১৮৮০ সালের ৭ মার্চ মিৎসুতারো ইয়ামাওকা নামে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তী সময়ে উমর ইয়ামাওকা নামে পরিচিতি লাভ করেন। তাঁর হজযাত্রা ছিল জাপানে ইসলাম সম্পর্কে জানার ও মুসলিম বিশ্বের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার প্রাথমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হজ পালন শেষে ১৯১০ সালে জাপানে ফিরে নিজের অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরেন তিনি। আরব ভূখণ্ড, পবিত্র স্থানসমূহ এবং হজের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে জাপানি পাঠকদের কাছে ইসলাম ও মুসলিম বিশ্বের পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখেন। ১৯১২ সালে আরব দেশে তাঁর ভ্রমণ ও পবিত্র স্থানগুলো নিয়ে একটি বই প্রকাশ করেন ইয়ামাওকা। তাঁর এই লেখালেখি জাপানি সমাজে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে। ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন উমর ইয়ামাওকা। তাঁর হজযাত্রার এক শতাব্দীরও বেশি সময় পরও জাপানে ইসলামের প্রাথমিক ইতিহাস এবং জাপান-মুসলিম বিশ্বের ঐতিহাসিক সম্পর্কের আলোচনায় তাঁর নাম গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন এসএইচ/ |