
|
দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সাদাছড়ি ও ব্রেইল কোরআন দিলেন ছাত্রদল নেতা
প্রকাশ:
১৫ অক্টোবর, ২০২৬, ০৮:১১ রাত
নিউজ ডেস্ক |
ঢাকার ডেমরায় দৃষ্টিপ্রতিবন্ধী কোরআনে হাফেজদের মাঝে সাদাছড়ি, ব্রেইল কোরআন শরিফ বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে দুপুরে ডেমরার মদিনাতুল উলূম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ বোডিং মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এ সময় মাদরাসার শিক্ষকরা ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেসব ছাত্র ব্রেইল কোরআন শরীফে হাতের স্পর্শেই কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাদের জন্য বিশেষ একটি দিন উপহার দিতেই এ আয়োজন ছাত্রদল নেতা বাসিতের। এমন উদ্যোগে বেজায় খুশি মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী। দৃষ্টিপ্রতিবন্ধী ৪০ জন ছাত্রের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাদাছড়ি ও ব্রেইল কোরআন শরিফ উপহার দেওয়া হয়। এ সময় সবার সঙ্গে দুপুরের খাবার খান বাসিত। এসএইচ/ |