
|
মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির
প্রকাশ:
১৬ অক্টোবর, ২০২৬, ০৫:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নাঙ্গলকোট সফরের পথে শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগরে সদ্য মারা যাওয়া বিশিষ্ট আলেম মাওলানা নুরুল হক রহ.-এর কবর জিয়ারত করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় তিনি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকারসহ কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ। প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, কুমিল্লার শীর্ষ আলেম, শায়খুল হাদিস ও পীরে কামেল মাওলানা নুরুল হক মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টার দিকে ইন্তেকাল করেন। পরদিন তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসএইচ/ |