
|
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৬, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। পুনর্গঠনে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হয়েছেন মাওলানা মো. ফাইয়জুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা। অন্যদিকে, দক্ষিণ শাখার সভাপতি হয়েছেন মাওলানা আব্দুর রহমান মাহবুব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত পুনর্গঠন বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে দুই শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মীর মুবাশ্বিরুদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ মাহদি হাসান সিকদার, সংগঠনটির সাবেক উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরিফুজ্জামান জসিম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদ আবরারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। বৈঠকে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। ঢাকা মহানগর উত্তর শাখা মাওলানা মো. ফাইয়জুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর শাখার নতুন দায়িত্বশীলদের তালিকা ঘোষণা করা হয়। শাখাটির অন্যান্য দায়িত্বশীল হলেন—সিনিয়র সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সহসভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ জানে আলম রিয়াজ ও মোহাম্মদ আজিজুর রহমান তসলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রতন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন আকাশ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, বায়তুলমাল সম্পাদক কারী আসাদুজ্জামান, সহবায়তুলমাল সম্পাদক হাফেজ শোয়াইব আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান মানিক, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল হাই, সহপ্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নবী, সহসমাজকল্যাণ সম্পাদক মো. রায়হান শিকদার এবং অফিস সম্পাদক আলহাজ গোলাম কুদ্দুস। শাখাটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আজিজুল হক, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, মো. ফখরুল ইসলাম আকাশ ও মো. বিল্লাল হোসেন। সদস্যরা হলেন—হাফেজ মোহাম্মদ হোসাইন আহমদ, মোহাম্মদ ইয়াসিন, মো. আহসানুল্লাহ, মোহাম্মদ হৃদয়, মো. শরীফ মুন্সী, মোহাম্মদ ইসরাফিল হোসেন, আব্দুল মতিন চুন্নু, এস এম মিজানুর রহমান, মহিবুল্লাহ, মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ আল-আমিন। ঢাকা মহানগর দক্ষিণ শাখা মাওলানা আব্দুর রহমান মাহবুবকে সভাপতি এবং মোহাম্মদ আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শাখাটির অন্যান্য দায়িত্বশীল হলেন—সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হুসাইন, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুল ইসলাম। নবগঠিত দুই মহানগর শাখার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিতে নতুন কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আরএইচ/ |