তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৯:২৯ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আল্লাহভীতি বা তাকওয়াকে দুনিয়া ও আখেরাতের সফলতার অন্যতম পথ হিসেবে উল্লেখ করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফি। শুক্রবারের (১৬ অক্টোবর) খুতবায় তিনি মুসল্লিদের আল্লাহর প্রতি ভয় ও তাঁর নির্দেশনা মেনে চলার উপদেশ দেন।

খুতবার মূল আলোচ্য বিষয় ছিল পবিত্র কোরআনের সুরা কাফ। শায়খ আহমদ আল-হুযাইফি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিম্বরে সুরা কাফ তিলাওয়াত করতেন। এ বিষয়ে উম্মে হিশাম বিনতে হারিসা (রা.)-এর বর্ণনা রয়েছে।

খুতবায় তিনি আকাশ, পৃথিবী এবং বৃষ্টির মাধ্যমে উৎপন্ন শস্য ও উদ্ভিদের কথা তুলে ধরে কিয়ামত ও পুনরুত্থানের বাস্তবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। আখিরাতের প্রতি বিশ্বাস মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে এবং তাকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করে বলেও উল্লেখ করেন তিনি।

খুতবায় পবিত্র দুই হারামে হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা, দুই পবিত্র মসজিদের খাদেম এবং দেশটির যুবরাজের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সূত্র: দ্য গেট টু হারামাইন

আরএইচ/