
|
সড়ক পার হতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় তহিদুল ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের হিরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তহিদুল ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয় তহিদুল। পথে সোনাপুর-বেগমগঞ্জ সড়কের হিরাপুর কালভার্টের পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় একটি হেনটলি (স্থানীয়ভাবে ব্যবহৃত ট্রলি) তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। আইও/ |