
|
ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সম্পাদক বশির
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৬, ০৫:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুফতি আমিরুল ইসলামকে সভাপতি ও হাফেজ বশির ইবনে জাফরকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল লাজদানায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে সংগঠনের মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |