
|
আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩০ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩০ অক্টোবর কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা আয়োজন করতে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম এবং সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বয়ান পেশ করবেন। সংগঠনটির প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ ইজতেমার আয়োজন করছে। ইজতেমায় সভাপতিত্ব করবেন সংগঠনটির আমীর ও বরুণা মাদরাসার পীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইজতেমাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শেষ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দোয়া ও জিকির অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে দলে দলে যোগ দিতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা। ইজতেমা উপলক্ষে বিস্তারিত তথ্যের জন্য ০১৭০১-৪৩৩৭৭০ ও ০১৩২৩-২৪১১২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এসএইচ/ |