এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজের তৃতীয় রাকাতে সেজদারত অবস্থায় মো. আফসার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আফসার আলী ওই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও সাইকেল চালিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। নামাজের তৃতীয় রাকাতে সেজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এসএইচ/