নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ রাত
নিউজ ডেস্ক

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ীতে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ইমামবাড়ীস্থ মাদানী পাঠাগার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে এবং প্রয়োজনে রক্তের অভাবে জীবনহানির ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মাদানী পাঠাগারের বিশেষ এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং কালিয়ারভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক চৌধুরী, জামিয়া ইমামবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি লুৎফুর রহমান, মাদানী পাঠাগারের পরিচালক হাফেজ মাওলানা মুয়াজ আহমদ, হাফেজ মাওলানা মঈন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ভুট্টু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে কানাডা প্রবাসী ও দেবপাড়া নিবাসী অ্যাডভোকেট ইমরুল চৌধুরী অর্থায়ন করেন। তাঁর সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদানী পাঠাগারের উদ্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আইও/