ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজিমুশশান ইসলাহি ও ইলহামি ইজতেমা। এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির নেতারা। এ সময় মন্ত্রীর হাতে ইজতেমার দাওয়াতপত্র তুলে দেওয়া হয়।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাদ আহমদ আমীন বর্ণভী ধর্মমন্ত্রীর হাতে দাওয়াতপত্র হস্তান্তর করেন। ধর্মমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াতপত্র গ্রহণ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ইজতেমার মাধ্যমে দ্বীনি চেতনার জাগরণ, আত্মশুদ্ধি এবং ইসলাহী পরিবেশ বিকাশের পথ আরও সুগম হবে। এ আয়োজন সফল করতে দেশবরেণ্য উলামায়ে কেরাম, দ্বীনদরদি মুসলিম জনতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন তাঁরা।

আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইও/