যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৯:১০ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণসহ সংগঠনের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সাপ্তাহিক বৈঠক করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে সংগঠনটির নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।

বৈঠকে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এ সময় যুবকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোরশেদুল আলম ও মুহাম্মদ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম শামীম আহমেদ, প্রকাশনা সম্পাদক এ কে এম আবদুজ জাহের আরেফি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক এম হাসিব গোলদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

আইও/