
|
খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৬, ০৯:৫০ সকাল
নিউজ ডেস্ক |
খুলনা মহানগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ছয়তলা ভবন থেকে অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির ৬ তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত ভবনে লাশ পড়ে থাকার খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পরবর্তীতে পাশের আরেকটি পরিত্যক্ত ৬ তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। পাশে পড়ে থাকা স্যান্ডেল থেকে নিহত লাশটি কোনো তরুণীর বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আইও/ |