
|
ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৬, ১১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ফরিদপুর জেলায় নবনিযুক্ত উপ-পরিচালক (ডিডি) শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার প্রতিনিধিবৃন্দ, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামগণসহ অন্যান্য ব্যক্তিরা। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, জেলা কার্যালয়ের বিক্রয় সহকারী মো. ইউনুস মন্ডল, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মুফতি তবিবুর রহমান, নগরকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি খালিদ হাসান, মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি (বাদাশিকস) ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি হাফেজ মাওলানা মো. ইয়াকুব, হাফেজ মাওলানা মো. আলম হোসেন, মাওলানা মো. আল আমিন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা গোলাম রসূল, মাওলানা মো. জুনায়েদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা মো. হাবিবুল্লাহ, মাওলানা আবু তাহের, মাওলানা আলী আকবর, মাওলানা রাসেল কাজী, মাওলানা বেলায়েত, আব্দুল্লাহ, মাওলানা তৈয়ব, মাওলানা জাবেরসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ। অনুষ্ঠানে নবনিযুক্ত উপ-পরিচালক (ডিডি) দারুল আরকাম মাদরাসা, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, শিশু ও গণশিক্ষা প্রকল্প তথা ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, জনমুখী এবং কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করাসহ বিভিন্ন দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন বলে জানান বাদাশিকসের ফরিদপুর জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত ডিডির ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে দারুল আরকাম মাদরাসা শিক্ষকগণ, মডেল মসজিদের ইমামগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ উপস্থিত সকলেই দোয়া ও মুনাজাত করেন। আইও/ |