নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আলিফের গ্রামের বাড়ি কলমাকান্দার শুনই গ্রামে দশদার-পোগলা সড়কের ফকিরবাড়ি মোড়ে ও জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য দেন নিহত আলিফের বোন কল্পনা আক্তার, শহিদ ফকির, মা জুবেদা আক্তার। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। হত্যার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

আইও/