
|
রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতেবেদক চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ রাতে (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) মালয়েশিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামীকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। সফরকালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি ও সিরাত মাহফিলসহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাঁরা। পাশাপাশি দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন মাওলানা মামুনুল হক। এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। আইও/ |