
|
মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ:
২৩ অক্টোবর, ২০২৬, ০৯:১১ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ। সঞ্চালনা করেন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিক। এ ছাড়া উপস্থিত ছিলেন মাদরাসা দারুর রাশাদের মুঈনে মুহতামিম মাওলানা ড. কেরামত আলী, তাহযিবুল উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন কাসেমী, মহানগরীর সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি ইয়াহইয়া নোমানী, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ মুজিবুল হক, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, প্রশিক্ষণ সম্পাদক সিকদার আব্দুর রব, হাফেজ মাওলানা মুফতি ফুরকান হামীদ ও হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও সংগঠনের নেতারা। আইও/ |