মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

গ্যাস রপ্তানি দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের তাসনিম বার্তা সংস্থা।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোতে জিইসিএফ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, প্রেসিডেন্টের এই সফরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বর্তমানে মস্কোতে অবস্থিত ইরানি দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছে। এই সফর চলাকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের একটি দ্বিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। সূত্র: আল-জাজিরা।

 এমএম/