
|
মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৬, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
সৌদি আরবের মক্কা, জেদ্দাসহ গুরুত্বপূর্ণ চারটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। তবে এর প্রায় ১০ মিনিট পর তা আবার প্রত্যাহার হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে প্রায় ১০ মিনিট পরে কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে। এ ঘটনার একদিন আগে দেশটির পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। এসএইচ/ |