জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০২:০৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হয়েছেন মুফতী মিজানুর রহমান সাঈদ এবং সিনিয়র সহসভাপতি হয়েছেন ড. আ.ফ.ম. খালেদ হোসাইন। সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতী রেজাউল করীম আবরারকে।

রোববার (২৫ অক্টোবর) ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতিরা হলেন মুফতী ওবায়দুল্লাহ হামজাহ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতী মোহাম্মদ আলী কাসেমী, মুফতী এহতেশামুল হক উজানবী, মুফতী গোলামুর রহমান (খুলনা), মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মুফতী শফী কাসেমী (বগুড়া), মুফতী আব্দুল কাইয়ুম (নেত্রকোনা), মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা খোরশেদ আলম আমজাদী, মুফতী ওয়ালিউল্লাহ (রামপুরা) ও মুফতী হেদায়েতুল্লাহ আজাদী।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতী শামছুদ্দোহা আশরাফী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মুফতী হাবিবুর রহমান মিয়াজী ও মুফতী রিজওয়ান রফিকী। সহসাধারণ সম্পাদক হয়েছেন মুফতী তাজুল ইসলাম কাসেমী, মুফতী কামাল উদ্দিন সিরাজ, মুফতী আব্দুল আজিজ কাসেমী ও মুফতী মিজানুর রহমান কাসেমী।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা শাহজাহান আল হাবীবী। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগে মুফতী আব্দুল্লাহ মুরতাজা কাসেমী, চট্টগ্রাম বিভাগে মুফতী মাহমুদ বিন মাদানী, খুলনা বিভাগে মুফতী আজীমুদ্দীন কাসেমী, রাজশাহী বিভাগে মুফতী এমদাদুল্লাহ ফাহাদ, সিলেট বিভাগে মুফতী মঈনুদ্দীন খান তানভীর, বরিশাল বিভাগে মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, ময়মনসিংহ বিভাগে মুফতী তাজুল ইসলাম কাসেমী, রংপুর বিভাগে মুফতী মামুনুল হক আযহারী, কুমিল্লা বিভাগে মাওলানা নাজির আহমদ শিবলী এবং ফরিদপুর বিভাগে মুফতী ফরীদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক (ফেনী) এবং সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুসা বিন কাসেম। প্রচার সম্পাদক মুফতী কাওসার বাঙালি ও সহপ্রচার সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর শাবীব। দপ্তর সম্পাদক মুফতী ইমাম উদ্দিন এবং সহদপ্তর সম্পাদক মুফতী আব্দুল ওয়াহহাব। অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আব্দুল্লাহ কাসেমী এবং সহঅর্থ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ ফেরদাউস কাসেমী।

দাওয়াহ বিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা আতাউল করীম মাকসুদ এবং সহদাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সালমান ফারসী। শরিয়াহ বিষয়ক সম্পাদক মুফতী ওমর ফারুক ইবরাহিমী ও সহশরিয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা বেলাল বিন আলী। ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতী জাবের হুসাইন রামপুরা জামিয়া এবং সহফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান মিয়াজী।

আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকার বিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা যুলফিকার আলী নাদভী এবং সহসম্পাদক মাওলানা মুজিবুর রহমান হক্কানী (চাটগামী)। যাকাত বিষয়ক সম্পাদক মাওলানা মুঈনুদ্দীন (সাভার), হজ বিষয়ক সম্পাদক মাওলানা আনিসুজ্জামান কলাবাগান এবং সহহজ বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতী আব্দুর রহমান কোব্বাদী এবং সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ। মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী এবং সহমসজিদ বিষয়ক সম্পাদক মুফতী সানাউল্লাহ কাসেমী। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুফাজ্জল হোসাইন (যাত্রাবাড়ি জামিয়া) এবং সহসম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী ও সহসম্পাদক মাওলানা হারুনুর রশীদ। মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুস ঢালী এবং শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আনছার আহমদ (পীর সাহেব বাগিচাপুর)।

খানকাহ বিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা সাকিবুল ইসলাম কাসেমী এবং সহসম্পাদক মাওলানা আবু জাফর (পীর সাহেব শাহতলী)। উলামা কল্যাণ সম্পাদক মুফতী গাজী আলী মাহমুদ এবং সহসম্পাদক মুফতী মিজানুর রহমান বুখারী। এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা আমীর হোসাইন এবং সহসম্পাদক মাওলানা দ্বীন ইসলাম।

শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা আফিফ ফোরকান এবং সহসম্পাদক মুফতী নুরুজ্জামান নাহিদ। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী সাঈদ আহমাদ (কলরব) এবং সহসম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মদুল্লাহ আনছারী এবং সহসম্পাদক মাওলানা আবু হুরায়রা।

গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতী আব্দুল্লাহ মাসুম (মালিবাগ জামিয়া) এবং সহসম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ (গাজীপুর)। খেদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং সহসম্পাদক মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী। মুস্তাদআফীন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহীম আল মাদানী এবং সহসম্পাদক মুফতী আবু দারদা কাসেমী।

তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতী আবু মুহাম্মদ রহমানী এবং সহসম্পাদক মুফতী নাজমুল ইসলাম কাসেমী। মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা বদরুজ্জামান (কলরব) এবং সহসম্পাদক মুফতী ইমরান মুজাহিদী। সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা সগীর আহমাদ চৌধুরী এবং সহসম্পাদক মাওলানা আমিনুল ইসলাম (রাজবাড়ী)।

কমিটির সদস্যরা হলেন মাওলানা আব্দুল মতিন (বগুড়া), ড. শুয়াইব মক্কী, মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর (লন্ডন), মাওলানা নাজির মাহমুদ (কক্সবাজার), মুফতী নেছার উদ্দিন কাসেমী, মাওলানা আফফান বিন শরফুদ্দীন, মাওলানা শাকেরুল্লাহ আল আসাদ (কক্সবাজার), মাওলানা রহমতুল্লাহ (চরমোনাই), মাওলানা ইউনুস আহমদ (বরিশাল), মুফতী আব্দুল্লাহ মাহবুব কাসেমী ও মাওলানা জুনায়েদ আহমদ (দক্ষিণ আফ্রিকা)।

 এমএম/