গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল
নিউজ ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই দেশের একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার ( ২৬ অক্টোবর) গভীর রাতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। এখন পর্যন্ত সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।

 এমএম/