
|
মাদরাসা থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরা হলো না দুই বোনের
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দায় মাদরাসা থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—তালদিঘি পশ্চিমপাড়ার মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসায় পড়াশোনা শেষে মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল দুই বোন। পথে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এমএম/ |