
|
ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৬, ০১:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহি মসজিদের পর এবার প্রায় ১০০ বছরের পুরনো ফালাদিয়া মসজিদও উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে। ২০২৮ সালের সিংহস্থ মেলার প্রস্তুতির অংশ হিসেবে নির্মাণাধীন উড়ালসড়কের নকশায় মসজিদটির ২২৪ বর্গমিটার জায়গাকে বাধা হিসেবে চিহ্নিত করেছে পৌর করপোরেশন। এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। উর্দু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে থাকা প্রায় ৬০ থেকে ৭০ বছর পুরোনো ছয়টি দোকানের ওপর নির্ভরশীল কয়েকটি পরিবারের জীবিকা। দোকানগুলো সরিয়ে দেওয়া হলে পরিবারগুলো গুরুতর কর্মসংস্থান সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৮ সালের সিংহস্থ মেলাকে কেন্দ্র করে উজ্জয়িনীতে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এরই অংশ হিসেবে নির্মিত হচ্ছে উড়ালসড়কটি। তবে প্রকল্প বাস্তবায়নে মসজিদের অংশ এবং দোকানগুলো সরানোর উদ্যোগ স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু এমএম/ |