
|
যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন
প্রকাশ:
৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার যাত্রাবাড়ী বড় মাদ্রাসা মার্কেটের লাটমিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’ (ELVANTE)-এর নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব ফিতা কেটে ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। এর আগে সকাল থেকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী উদ্বোধনী আয়োজনের সূচনা হয়। মাসউদুর রহমান ও শাদমান মুহাম্মদ জিহাদের আমন্ত্রণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, লেখক, সাহিত্যিক, কবি, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও একাত্তরের মামুন চৌধুরী এবং কওমি ভয়েসের হুজাইফা আল মাহদী। উদ্বোধনী এই আয়োজনকে ঘিরে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন এই আউটলেটটিতে পুরুষদের জন্য জুব্বা, পাঞ্জাবি, কাতুয়া, ট্রাউজার ও পায়জামাসহ নানা ধরনের রুচিশীল পোশাকের সমাহার রয়েছে। পাশাপাশি নারীদের জন্য রয়েছে ব্র্যান্ডটির বিশেষ ফিমেল উইং ‘খুবসুরাত’। এই অংশে নারীদের জন্য বোরকা, হিজাব, মেকআপ ও লেডিস ব্যাগসহ বিভিন্ন ফ্যাশন সামগ্রী রাখা হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শুধু নারীদের জন্য ‘খুবসুরাত’ উইংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া একই দিন বাদ জুমা বরেণ্য ব্যক্তিদের মিলনমেলা ও বিশেষ কেনাকাটা উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির পোশাকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় (ডিসকাউন্ট) ঘোষণা করেছে এলভান্ট কর্তৃপক্ষ। এসএইচ/ |