কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষায় প্রস্তুত তেহরান: আরাঘচি
প্রকাশ: ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও, আত্মরক্ষার ক্ষেত্রেও তেহরান প্রস্তুত রয়েছে। 

রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা বলেন তিনি।

আব্বাস আরাঘচি বলেন, কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সাড়ার ওপর। ইরান ‍যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে জবাবের অপেক্ষায় আছে। 

মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গিয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেন জানিয়েছেন তিনি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যৌক্তিকভাবে কূটনীতির পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র এমনটাই আশা করছি। 

আইও/