
|
‘৩৪ বছরের রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়নি’
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা হয়নি। অথচ দেশের দুর্নীতি দমন সংস্থাগুলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। রোববার (৮ নভেম্বর) ইসলামাবাদে জাতীয় শিক্ষা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাওলানা ফজলুর রহমান বলেন, শাসকদের কেউ জিজ্ঞাসা করে না, কীভাবে ১০-২০ বছরের মধ্যে তারা লাখ লাখ একর জমির মালিক হয়ে গেলেন। রাজনীতিতে এসে কীভাবে তারা আজ সারা দেশের বড় বড় পুঁজিপতিতে পরিণত হলেন, সে প্রশ্নও কেউ তোলে না। তিনি বলেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সাজাও হয়েছে। কিন্তু রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের পর তাদের সব অপরাধ যেন ধুয়েমুছে যায়। সরকারের কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধেই ক্ষোভ ও অসন্তোষ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেন তারাই বড় দুর্নীতিবাজ। চরিত্রহননের উদ্দেশ্যে বিভিন্ন নোটিশ ছুড়ে দেওয়া হচ্ছে। সূত্র: জিও নিউজ আইও/ |