অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সহমর্মিতা জানাতে ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে মাদরাসাটি পরিদর্শন করেছেন খেলাফত মজলিসের নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতারা মাদরাসা ক্যাম্পাসে যান। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মাদরাসার মুহতামিমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ।

এ ছাড়া ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ক্যাম্পাস সম্পাদক আমীর মোহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক জাওয়াদ আহমদ এবং ফতুল্লা থানা সেক্রেটারি নাজিম হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/