আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:০২ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পর্যটন ভিসা কর্মসূচির আওতা আরও বাড়িয়েছে সৌদি আরব। নতুন করে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশ চারটির যোগ্য নাগরিকরা এখন থেকে সৌদি আরবের ই-ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন। পাশাপাশি দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেও ভিসা পাওয়ার সুযোগ থাকছে।

এই ভিসার মাধ্যমে পর্যটনের পাশাপাশি হজের মৌসুমের বাইরে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন ভ্রমণকারীরা। ফলে মক্কা ও মদিনা সফরে আগ্রহী এসব দেশের মুসলিম নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ হবে।

নতুন এই সম্প্রসারণের ফলে সৌদি আরবের পর্যটন ভিসা কর্মসূচির আওতা আরও বিস্তৃত হলো। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটক ও ওমরাহযাত্রীদের জন্য দেশটির ভ্রমণসুবিধা বাড়ানোর উদ্যোগও জোরদার হলো।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/