দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

বুধবার (১১ নভেম্বর) তিনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।

এসএইচ/