
|
মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৬, ০৪:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মদিনা জিয়ারত কার্যক্রম বন্ধ থাকবে—এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সৌদি আরবের কোনো সরকারি ঘোষণায় এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ফলে বিজ্ঞপ্তিটিকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে। প্রচলিত দাবির বিপরীতে মসজিদে নববী আগের মতোই খোলা রয়েছে। তাই এ ধরনের যাচাইহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে হজ ও ওমরাহযাত্রীদের নিজ নিজ ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্যাকেজভিত্তিক কোনো পরিবর্তন থাকলে তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন এসএইচ/ |